হোম > রাজনীতি

আফগানিস্তানে ভূমিকম্পের ঘটনায় খেলাফত মজলিসের শোক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ সোমবার এক বিবৃতিতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক,দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন।

নেতারা বলেন, রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্পে কুনার, নাঙ্গারহারসহ আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল তছনছ হয়ে গেছে। ঘরবাড়ি ধসে অসংখ্য মানুষ হতাহত ও নিখোঁজ হয়েছেন। নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকাহত পরিবারগুলোর জন্য ধৈর্যের দোয়া করছি। আল্লাহ্‌ তাআলা এই বিপর্যস্ত মানুষদের রহমতের ছায়ায় আচ্ছাদিত করুন।

তারা আরো বলেন, আফগানিস্তানের দুর্গত এলাকায় হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এসব মানুষ মানবিক সহায়তার জন্য চেয়ে আছে বিশ্বের দিকে। তাই বাংলাদেশ সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, যেন অবিলম্বে আফগানিস্তানের এই সংকটকালীন সময়ে হতাহত ও দুর্গত মানুষের পাশে দাঁড়ায় এবং মানবিক সহায়তা প্রেরণের উদ্যোগ নেয়। একইসাথে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত মুসলিম বিশ্বের ধনী রাষ্ট্রগুলোকে আমরা আহ্বান জানাচ্ছি, যেন তারা ভাই-বোনদের এই দুর্দিনে আন্তরিকতার সাথে পাশে দাঁড়ায় এবং উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে দ্রুত কার্যকর ভূমিকা রাখে।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আফগানিস্তানের মুজাহিদ ও মজলুম জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা এবং এ বিপর্যয় থেকে আফগান মুসলিম জনগণকে মুক্তি দিতে দোয়া করা হয়।

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল