হোম > রাজনীতি

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা সাকিবের, যা বললেন ডাকসু ভিপি

আতিকুর রহমান নগরী

ডাকসু ভিপি সাদিক কায়েম ও ক্রিকেটার সাকিব আল হাসান

ছাত্র-জনতার বিপ্লবে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে সাদিক কায়েম লেখেন—আওয়ামী দোসর ও ক্রিকেটার সাকিব আল হাসান। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয়-খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না।

তিনি লেখেন—ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা- এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে।

ডাকসু ভিপি পোস্টের শেষাংসে লেখেন—আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেঁকে বসা ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না।

এর আগে রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে সাকিব আল হাসান লেখেন, ‘শুভ জন্মদিন আপা’।

গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে একদফা দাবি রূপান্তর করা হবে: জামায়াত আমির

আমার দেশ ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ

সংস্কার লংমার্চে নয়, সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না: বিএনপিকে ডা. শফিকুর রহমান

লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন: বিরোধী দলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন

বেকার যুবকদের জন্য ১০ লাখ টাকা ঋণের দাবি জাসদের

বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য: জামায়াত আমির

ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’