হোম > রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে দেড় কোটি বেকারের কর্মসংস্থান হবে

পথসভায় সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে দেড় কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিজের নির্বাচনি এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে গণসংযোগ ও পথসভাকালে তিনি এসব বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদের রক্তের শপথ, বিএনপির শপথ, বিএনপির প্রতিশ্রুতি, আমাদের শপথ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে।

তিনি বলেন, এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে। গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে। এটা আমাদের শপথ।

সালাহউদ্দিন আহমদের মতে, ফ্যাসিস্ট শেখ হাসিনা ১৭ বছর ধরে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। দীর্ঘ লড়াই, সংগ্রাম ও শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতনের মধ্যদিয়ে আজ দেশবাসী স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো আগামীতে তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বাস্তবায়ন করা হবে।

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় প্রশ্নবিদ্ধ দুদক: নাহিদ

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত