হোম > রাজনীতি

জুমার পর অশ্রুসিক্ত নয়নে খালেদা জিয়ার জন্য দোয়া

স্টাফ রিপোর্টার

জুমার নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দোয়া ও মোনাজাত করেন। এ সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

দোয়া অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও অংশ নেন। অনেকের চোখে অশ্রু, কণ্ঠে ছিল ‘আমীন, আমীন’ ধ্বনি। জুমার পর থেকেই কবর জিয়ারত ও দোয়ার কার্যক্রম শুরু হয়। উপস্থিত ব্যক্তিরা পর্যায়ক্রমে কবর জিয়ারত করে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

দোয়া শেষে তুরাগ থেকে আসা মো. সজীব চৌধুরী বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও অসুস্থতার মধ্যেও বেগম খালেদা জিয়া যে ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা অনুপ্রেরণাদায়ক। তিনি জানান, বেগম খালেদা জিয়ার জানাজায় তিনি অংশ নিয়েছিলেন এবং প্রথম শুক্রবার হওয়ায় জুমার নামাজের পর কবর জিয়ারত করে তার মাগফিরাতের জন্য দোয়া করতে এসেছেন।

এসআই

নিশ্চিত পরাজয় বুঝে অস্ত্রধারী লেলিয়ে প্রচারণা বন্ধের চেষ্টা হচ্ছে: দেলাওয়ার হোসেন

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

ড. ইউনূসের কাছে আমরা ঋণী, তাকে হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া

গুপ্ত ও ফ্যাসিস্ট মিলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: হুইপ বকুল

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির

পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল

ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ