হোম > রাজনীতি

প্রস্তুত হচ্ছে ‘আধিপত্যবাদবিরোধী’ মঞ্চ, শাহবাগে যান চলাচল বন্ধ

আতিকুর রহমান নগরী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। তারই ধারাবাহিকতায় আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ করার ঘোষণা দেয় ডাকসু। সকাল থেকেই প্রস্তুত করা হচ্ছে আধিপত্যবাদবিরোধী মঞ্চ। এতে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল রাত ৯টা ৪৫ মিনিটে ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই হত্যাকারীদের বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে ছাত্র-জনতা। বিভিন্ন স্থান থেকে জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা জড়ো হতে থাকে শাহবাগে। সেখানে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় তারা।

হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসেও। ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরা তখন ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ভিপি সাদিকে কায়েম শুক্রবরি বিকেল ৩টায় শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ করার ঘোষণা দেন।

সাহস থাকলে ২০০১-২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ ইসলাম

ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে সর্বোচ্চ ১০ শতাংশ: মামুনুল হক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির