হোম > রাজনীতি

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল, আদীবকে প্রার্থী করার আহ্বান

স্টাফ রিপোর্টার

দলের নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় মিরপুরের ঢাকা-১৪ আসনে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীরা।

মিছিলে ঢাকা-১৪ আসন থেকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করার আহ্বান জানান মিরপুরের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শনিবার বিকেল ৪টায় রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট ঘুরে সরকারি বাংলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘শাপলা- শাপলা’, 'এনসিপির মার্কা, শাপলা মার্কা', আরিফ ভাইয়ের মার্কা, শাপলা মার্কা' মিরপুরের মার্কা, শাপলা মার্কাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে এবং প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নির্ধারিত হয়েছে। এ আনন্দকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকা মহানগর উত্তর জোনের পক্ষ থেকে আমরা এই মিছিলের আয়োজন করেছি।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম, মহানগর সমন্বয় কমিটির সদস্য সরদার আমিরুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আসাদ ভূঁইয়া, এনসিপির শাহ আলী থানার প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম রানা, মিরপুর মডেল থানার প্রধান সমন্বয়কারী তানভির আহমেদ, কাফরুকের প্রধান সমন্বয়কারী সাব্বির সাকির, পল্লীবী থানার প্রধান সমন্বয়কারী রেহেনা আক্তার রুমাসহ ছাত্র, যুব ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা