হোম > রাজনীতি

ঢাবি শিবিরের সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিকুর রহমান

স্টাফ রিপোর্টার

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন খান। আর সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খান মনোনীত হয়েছেন।

সোমবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহা. মহিউদ্দিন খানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুহা. মহিউদ্দিন খান শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খানকে মনোনীত করেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

এসআই

মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী

বিভক্ত হেফাজতে ইসলাম, ভবিষ্যৎ নিয়ে জল্পনা

শাহ আলী মাজারে অপ্রীতিকর ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

ভাসানী ফারাক্কা লংমার্চ করেছেন, প্রয়োজনে সীমান্ত লংমার্চের ঘোষণা দেব

শরিয়াহ আইন বাস্তবায়নের আহ্বান জামায়াতের নায়েবে আমিরের

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি, বিএনপিও পাবে না

স্থানীয় নির্বাচন দ্রুত না করলে সরকারের প্রতি জনআস্থা ক্ষুণ্ন হবে

প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: পানিসম্পদ মন্ত্রী

আমরা কোরআন-সুন্নাহ মানি তাই দেশে সব ধর্মের মানুষ নিরাপদ: কর্নেল অলি

অতীতের মেয়র-কাউন্সিলররা জনগণের স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনা নেয়নি