হোম > রাজনীতি

মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে

মোহাম্মদ সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, শুধু মুখে ঐক্যের কথা বললে চলবে না।

মঙ্গলবার ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে ভাটারা থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেলিম উদ্দিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী।

তিনি বলেন, জামায়াত সব সময় জনগণের কল্যাণে কাজ করেছে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। জনগণ দলটির ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থা থেকেই তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবে জামায়াত।

দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনায় প্রশাসনের নীরবতা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি করছে। বিভিন্ন জায়গায় বাস, গাড়ি, এমনকি ট্রেনেও অগ্নিসংযোগ ও হামলা হচ্ছে। গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে।

সেলিম উদ্দিন বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন সরকারের সবচেয়ে বড় প্রয়োজন। এই ঐক্য বাস্তবায়িত হতে হবে জুলাই সনদ কার্যকরের মধ্য দিয়ে। তার মতে, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করলে স্বৈরাচারের দোসররা এভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারত না।

ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৫ জনসহ ৫০৭ জন গ্রেপ্তার

প্রবাসীদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান শফিকুর রহমানের

কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ যুবলীগের সদস্য বাসের আলম আটক

বিএনপির প্রচার-প্রসারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

ডাকসু নেতা মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগে জামায়াতের নিন্দা

‘বস্তায় বস্তায় টাকা’ মন্তব্য আইসিটি ট্রাইব্যুনালকে নিয়ে নয়: ফুয়াদ

ভাটারায় যুবদল কর্মী গুলিবিদ্ধ

মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীতে শুদ্ধি অভিযান চান জয়নুল

আ.লীগ নেতাদের সঙ্গে ভারতের ইমিগ্রেশন কর্মকর্তাদের বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না’—ভারতীয় বিধায়কের মন্তব্যে কড়া প্রতিবাদ এনসিপির