হোম > রাজনীতি

জুলাই আন্দোলনের সকল স্পটে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান নাহিদের

আতিকুর রহমান নগরী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শাহাদাত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জুলাই বিপ্লবের এই অগ্রনায়কের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে তার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ লেখেন, সবাইকে মাঠে থাকতে হবে। আমরা শাহবাগে আছি। জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচিতে আসেন। ঢাকার বাইরে জুলাই আন্দোলনের সকল স্পটে অবস্থান কর্মসূচি পালন করুন।

তিনি আরও লেখেন, জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি চক্রান্ত করছে। জুলাইয়ের শক্তিকে সকল হঠকারী পক্ষ থেকে আলাদা হতে হবে। মিডিয়াসহ সকল প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করুন। রাজপথে কর্মসূচিতে থাকুন।

শরিফ ওসমান হাদিকে ধারণ করুন। বাংলাদেশ ও জুলাইকে রক্ষা করুন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান