হোম > রাজনীতি

হেফাজতে ইসলামের গণআন্দোলনের ইতিহাস সংকলনে যৌথ উদ্যোগ

আমার দেশ অনলাইন

২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতৃত্বে সংঘটিত গণআন্দোলনের ইতিহাস সংকলনের উদ্যোগ নিয়েছে শাপলা স্মৃতি সংসদ ও জামিয়াতুত তারবিয়াহ। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ইতিহাস সংকলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বাদ আসর জামিয়াতুত তারবিয়াহয় অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ২০১৩ সালের গণআন্দোলনের ঘটনাপ্রবাহ, ঐতিহাসিক প্রেক্ষাপট, সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা এবং প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ গণআন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং তথ্য-উপাত্ত ও প্রামাণ্য দলিলপত্রের ভিত্তিতে ঘটনাপ্রবাহ লিপিবদ্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান ও জামিয়াতুত তারবিয়াহর মহাপরিচালক আল্লামা মামুনুল হক, ইতিহাস বিভাগের মুশরিফ মাওলানা মনযুর আহমাদ, মাওলানা মুহিব্বুল্লাহ মাসনুন, দৈনিক আমার দেশের সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজ, মাওলানা আরিফ বিল্লাহ, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন, সাহিত্য সম্পাদক মাওলানা ইব্রাহীম জামিল, সহ-মিডিয়া সম্পাদক ফাতীহ মুহাম্মাদ সুলাইমান ও দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সাদ প্রমুখ।

মসজিদ ও মুসলমানদের বাড়িঘর ভেঙ্গে মানবতাবিরোধী অপরাধ করছে ভারত: খেলাফত আন্দোলন

‘সমমনা ইসলামী দলে’ গেলে জামায়াত জোট ছাড়তে হবে কি, যা জানাল মামুনুল হকের দল

দুর্গার আদলে ছবি পোস্ট করে রুমিন ফারহানার ২২ বচন

গোয়েন্দা তথ্যের বিষয়ে সরকারের পরিষ্কার ব্যাখ্যা চায় নেজামে ইসলাম পার্টি

আসামে ১১০০ ঘরবাড়ি উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংসের ঘটনায় ওলামা অ্যালায়েন্সের নিন্দা

আ.লীগ ছিল অপপ্রচারকারী দল, সঙ্গে যুক্ত হয়েছে আরেক গুপ্ত দল: রিজভী

কওমি ধারার ৭ দলের ঐক্য নিয়ে লিয়াজোঁ কমিটির বৈঠকে যে চার সিদ্ধান্ত

ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে বিএনপি: জাগপা

কওমি ঘরানার ৭ দলের নতুন প্ল্যাটফর্ম ‘সমমনা ইসলামী দল’

৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ, সফল করতে ‘সর্বাত্মক’ প্রস্তুতি