হোম > রাজনীতি

রোববার লন্ডনে নেয়া হতে পারে খালেদা জিয়াকে

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় আসছে না। সবকিছু ঠিক থাকলে সেটি শনিবার পৌঁছাতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।’

এদিকে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানো ও চিকিৎসকদের সবুজ সংকেতের ওপরই নির্ভর করছে তার লন্ডনে চিকিৎসা যাত্রা।

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে

মির্জা ফখরুলের আসনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর

কোরআনের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব: সেলিম উদ্দিন

আ. লীগের রাজনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্ন নেজামে ইসলামের

‘দিল্লির সঙ্গে সরকারের গোপন আঁতাতেই আ. লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে’

‘সরকার জনরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব’

‘বিএনপি কথা দিয়ে কথা রাখছে না, স্বৈরতান্ত্রিক পথে হাঁটছে’

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি বাকের, সম্পাদক তাহমিদ

ছাত্রশক্তির সভাপতি হচ্ছেন বাকের, সম্পাদক তাহমীদ