হোম > রাজনীতি

ইনসাফের প্রশ্নে ‘আনকম্প্রোমাইজিং’ অবস্থান থাকবে: হাসনাত আবদুল্লাহ

আতিকুর রহমান নগরী

ইনসাফের প্রশ্নে আনকম্প্রোমাইজিং অবস্থান থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার কুমিল্লা-৪ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি এ কথা বলেন।

এদিন বিকেল সাড়ে ৩টায় তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ। এছাড়াও চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, জোট নেতারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবো। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছরে আমাদের মানবিক অধিকার বঞ্চিত হয়েছে, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। সে জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি, একইসঙ্গে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে সেটি যেন সার্বজনীনতা পায়।

তিনি আরো বলেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন ওসমান হাদি। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। দুর্নীতির বিরুদ্ধে জোটের যে মনোভাব সেটি আমরা প্রতিষ্ঠিত রাখবো। একইসঙ্গে ইনসাফের প্রশ্নে আমাদের আনকম্প্রমাইজিং অবস্থান থাকবে।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান