হোম > রাজনীতি

তারেক রহমানের গণসংবর্ধনার স্থান পরিদর্শন

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে দলটির একটি প্রতিনিধি গণসংবর্ধনার স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন।

শুক্রবার রাজধানীর তিনশো ফিট সড়ক নির্ধারিত জায়গা পরিদর্শন করে।

পরিদর্শনকালে আগমনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল ও জনসমাগম ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়।

নেতৃবৃন্দ সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগমন কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায়, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবগণ পরিদর্শনে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা