হোম > রাজনীতি

এনসিপির সঙ্গে ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জ্যঁ-মার্ক সেরে-শার্লে ও জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স মিসেস আনজা কের্স্টেন। বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, মৌলিক সংস্কার, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ সময় এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ ও আন্তর্জাতিক বিষয়ক সেলের সদস্য নাভিদ নওরোজ শাহ।

এনসিপি জানিয়েছে, বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সুযোগ নিয়েও মতবিনিময় করেন তারা।

সাক্ষাতে উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করে বলে জানিয়েছে এনসিপি।

ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারের দাবি জামায়াত নেতার

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে

জুলাই সনদের বর্ষপূর্তিতে রোববার জামায়াতের আলোচনা সভা

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে

চার দিনের সফরে রাতে মালয়েশিয়া যাচ্ছেন মামুনুল হক

মসজিদ ও বাড়িঘর ভেঙে ভারত মানবতাবিরোধী অপরাধ করছে

বাবরি মসজিদ ধ্বংসের ধারাবাহিকতায় আসামে মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদে ধ্বংসযজ্ঞ

‘সমমনা ইসলামী দলে’ গেলে জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানাল নেজামে ইসলাম