হোম > রাজনীতি

ছাত্র নামধারী সন্ত্রাসী গোষ্ঠী রাজনৈতিক দল ঘোষণা করেছে: জয়

স্টাফ রিপোর্টার

নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাতাদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে পতিত সরকার প্রধান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার এনসিপি গঠনের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয় স্ট্যাটাসে এসব কথা লিখেছেন।

তিনি বলেন, ছাত্র নামধারী সন্ত্রাসী গোষ্ঠী তাদের নিজেদের রাজনৈতিক দল ঘোষণা করেছে। আগের সব ফ্যাসিস্ট স্বৈরাচারদের মতো একই ধারায় এগুচ্ছে তারা।

স্ট্যাটাসে জয় আরও লিখেছেন, সন্ত্রাস করে ক্ষমতা দখল করো, বিরোধী সবাইকে হত্যা করো - তারপর একটা রাজনৈতিক দল করো - আর শেষে একটা প্রহসনের নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে রাখো। জেনারেল জিয়া, জেনারেল এরশাদ একই কাজ করেছে - বিএনপি আর জাতীয় পার্টি করেছে তারপর ক্ষমতা পাকাপোক্ত করেছে। একইভাবে এই সন্ত্রাসীরাও NCP - জাতীয় নাগরিক পার্টি করেছে, যাদের পরবর্তী টার্গেট একটা কারচুপির নির্বাচন করা।

তিনি লিখেছেন, তারা নাহিদকে ‘ইমাম’ উপাধি দিয়েছে! আমরা বার বার বলে আসছি, এরা সব মৌলবাদী গোষ্ঠী, যার বড় প্রমাণ এই টাইটেল, যা ব্যবহার করে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীরা এই সন্ত্রাসীরা সরাসরি পুলিশ আর আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে- শত শত মানুষকে হত্যা করেছে।

ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দেয়ার প্রসঙ্গে স্ট্যাটাসে জয় লিখেছেন, যেই বাড়ি থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যেখানে তার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে, সেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি তারা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যে তাদের পেছনের শক্তিগুলো চায়নি, এটা তারই প্রমাণ। কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই তাকে ‘মব’ পাঠিয়ে হামলা করছে এরাই।

তিনি লিখেছেন, মনে রাখবেন,আগের সব ফ্যাসিস্টদের মতই, এরা জনগণের কোনো ম্যান্ডেট ছাড়া ক্ষমতা দখল করে আছে। এখনতো বলাই যায় এই দখলদার সরকার একটি রাজনৈতিক সরকার, যেই সরকার কোনো নির্বাচনের মাধ্যমে আসেনি। এই সরকার অবৈধ ও স্বৈরাচারের সরকার, আর স্বৈরাচার কখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করেনি, করবেও না।

এমএস

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক