হোম > রাজনীতি

কলমিতলা মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, কলমিলতা মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য জামায়াত সামর্থ্য অনুযায়ী সম্ভব সবকিছু করবে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত রাজধানীর বিজয় সরণির কলমিতলা মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে নগদ অর্থ ও ব্যাংক চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এ সময় ক্ষতিগ্রস্ত ৪০ জন ব্যবসায়ীর মধ্যে নগদ অর্থ ও ব্যাংক চেকের মাধ্যমে ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সাইফুল আলম খান মিলন বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে অগ্নি দুর্ঘটনার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। ফলে প্রতি বছর ব্যাপকভাবে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। সেই ধারাবাহিকতায় কলমিলতা মার্কেটে ভয়াবহ অগ্নি দুর্ঘনায় ব্যবসায়ীরা একেবারে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এর পুরোপুরি ক্ষতিপূরণ করা কারো পক্ষেই সম্ভব নয়। তবে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য আমরা সামর্থ্য অনুযায়ী সামান্য হাদিয়া নিয়ে হাজির হয়েছি। এতে কেউ ন্যূনতম উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে বলে মনে করব।

তিনি ক্ষতিগ্রস্তদের পরমর্শ দিয়ে বলেন, বিপদে ধৈর্য ধারণ ও আল্লাহর ওপর ভরসা রাখাই বুদ্ধিমানের কাজ। ব্যবসায়ীরা অতিদ্রুত তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও নির্মাণের ক্ষেত্রে ইমারত বিধি অনুসরণ না করার কারণেই প্রতিনিয়তই অগ্নিদুর্ঘটনা ঘটছে। তাই আগামী দিনে এ ধরনের দুর্ঘটনা রোধে ঢাকা সিটিকে মানবিক নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণের পরামর্শ দিয়ে বলেন, বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এ পরীক্ষায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। তিনি অগ্নিদুর্গতদের সহায়তায় এগিয়ে আসতে সমাজের সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নো’মান আহমেদি, সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল ও মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি মানিক মিয়া প্রমুখ।

এমবি

ধর্ষণ-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি নৈতিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন

‘দক্ষিণ এশিয়ায় তরুণদের মাঝে অসন্তোষ বাড়ছে’

সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল

মির্জা ফখরুলের বক্তব্য উসকানিমূলক: জামায়াতের বিবৃতি

যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস অনুষ্ঠানে জামায়াত নেতাদের যোগদান

শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ ১৫ দফা দাবি ছাত্র আন্দোলনের

ধর্ম নিয়ে ভণ্ডামির রাজনীতি বিএনপিই করে: মিয়া গোলাম পরওয়ার

চামড়া শিল্পের সংকট উত্তরণে ওলামা এলায়েন্সের ৫ দফা দাবি

ফখরুলের বক্তব্য ‘উসকানিমূলক’, ধর্ম নিয়ে ভণ্ডামি বিএনপিই করে: জামায়াত

সরকারের সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী: এনসিপি