হোম > রাজনীতি

নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার এখন সময়ের দাবি: বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

নির্বাচনি ব্যবস্থার সংস্কার ছাড়া কার্যকর সংসদ কল্পনাতীত বলে মনে করে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির নেতারা বলেছেন, বর্তমান নির্বাচনি ব্যবস্থায় জনমতের প্রকৃত প্রতিফলন ঘটে না। ফলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কার্যকর সংসদ গঠনের জন্য নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার এখন সময়ের দাবি।

তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সংসদে প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আনুপাতিক প্রতিনিধি নির্বাচন পদ্ধতি (এমএমপি) বাস্তবায়নের ওপর জোর দেয়। তাদের মতে, এই পদ্ধতিই বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে একটি গ্রহণযোগ্য ও বাস্তব পথ।

শুক্রবার পুরানা পল্টন কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এসব মন্তব্য করেন নেতারা। শনিবার অনুষ্ঠাতব্য কেন্দ্রীয় শূরা অধিবেশনকে সামনে রেখে এই বৈঠক ডাকা হয়। দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠক পরিচালনা করেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে অংশগ্রহণকারী কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী প্রমুখ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান