হোম > রাজনীতি

‘সমমনা ইসলামী দলে’ গেলে জামায়াত জোট ছাড়তে হবে কি, যা জানাল মামুনুল হকের দল

আমার দেশ অনলাইন

কওমি ঘরানার সাতটি সমমনা ইসলামী রাজনৈতিক দল নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে একসঙ্গে কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলুম মাদরাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠকে মৌলিক আলোচনায় প্রাথমিকভাবে চারটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হচ্ছে,

অন্যান্য জোটে থাকা দলগুলোর অংশগ্রহণ: বর্তমানে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ থাকা দলগুলো পর্যায়ক্রমে নিজ নিজ দলীয় প্রধানের সঙ্গে আলোচনা করে সমমনা ইসলামী দলের এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার বিষয়ে অগ্রসর হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এবিষয়ে প্রক্রিয়া জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সমমনা ইসলামি দলসমূহের ঐক্যপ্রচেষ্টার লিয়াজোঁ কমিটির সদস্য মোহাম্মদ ফয়সাল বলেন, ‘আজকের বৈঠকে আমিও উপস্থিত ছিলাম। আলোচনার একপর্যায়ে জোটের বিভিন্ন শর্তাবলি নিয়ে কথা ওঠে এবং একটি প্রস্তাব রাখা হয় যে—অন্য কোনো দল বা জোটের সঙ্গে যুগপৎভাবে থাকা যাবে না। এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছি, কোনো চাপিয়ে দেওয়া শর্ত আমরা মানব না। কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই কেবল অভিন্ন মৌলিক ইস্যুগুলোতে আমরা একসঙ্গে কাজ করতে প্রস্তুত।’

তিনি আরো স্পষ্ট করেন, ‘কোনো জোটে থাকা না-থাকা একান্তই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিজস্ব ও অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্ত। এ বিষয়ে কোনো ধরনের টানাটানি বা অন্য কারও দিকনির্দেশনা গ্রহণযোগ্য নয়। আজকের বৈঠকে জোট ত্যাগ করা নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস কোনো সিদ্ধান্ত নেয়নি এবং আমরা জোট ছেড়ে দেব—এমন কোনো কথাও বলিনি। কোন দল জোটে থাকবে আর কোন দল থাকবে না, তা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা গণমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের কথা ছিল না।’

বাবরি মসজিদ ধ্বংসের ধারাবাহিকতায় আসামে মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদে ধ্বংসযজ্ঞ

‘সমমনা ইসলামী দলে’ গেলে জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানাল নেজামে ইসলাম

মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা শিগগিরই, আলোচনায় সাবেক ও নতুনরা

লংমার্চ সফল করতে গোপালগঞ্জ প্রশাসনের সাথে জামায়াত নেতাদের বৈঠক

মসজিদ ও মুসলমানদের বাড়িঘর ভেঙ্গে মানবতাবিরোধী অপরাধ করছে ভারত: খেলাফত আন্দোলন

দুর্গার আদলে ছবি পোস্ট করে রুমিন ফারহানার ২২ বচন

গোয়েন্দা তথ্যের বিষয়ে সরকারের পরিষ্কার ব্যাখ্যা চায় নেজামে ইসলাম পার্টি

আসামে ১১০০ ঘরবাড়ি উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংসের ঘটনায় ওলামা অ্যালায়েন্সের নিন্দা

আ.লীগ ছিল অপপ্রচারকারী দল, সঙ্গে যুক্ত হয়েছে আরেক গুপ্ত দল: রিজভী

কওমি ধারার ৭ দলের ঐক্য নিয়ে লিয়াজোঁ কমিটির বৈঠকে যে চার সিদ্ধান্ত