হোম > রাজনীতি

আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান

স্টাফ রিপোর্টার

ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়া বাবার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আছিয়ার বাবার নাম ফেরদৌস। তিনি পেশায় কৃষক ও ভ্যানচালক। আদরের ছোট্ট মেয়ের মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি বাবা। এমন ভয়ংকর মানসিক আঘাতে অনেকটা ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি।

বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পরে তাৎক্ষণিক বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার নিজ দায়িত্বে আছিয়ার বাবাকে ঢাকায় আনার ব্যবস্থা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পরে নিজ তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে আছিয়ার বাবার চিকিৎসার ব্যবস্থা করেন ডা. রফিকুল।

উল্লেখ্য, গত ৫ মার্চ নিজ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আছিয়া। পরদিন অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ৮ মার্চ তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ দুপুরে মারা যায় শিশুটি। আছিয়ার চিকিৎসার শুরু থেকেই চিকিৎসা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন তারেক রহমান।

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের ব্রেইল কোরআন ও সাদাছড়ি দিলেন ছাত্রদল নেতা বাসিত

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

ধর্মীয় পরিচয়ে বৈষম্য হলে রাজপথে নামবে এনসিপি

বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির

শামীম হত্যার নিরপেক্ষ তদন্ত চায় জামায়াত

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, বিচার দাবি এনসিপির

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার