হোম > রাজনীতি

জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার

স্টাফ রিপোর্টার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি দল।

আগামীকাল সোমবার দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হবে। এদিন সকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে বৈঠক ও সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানান, সোমবার বেলা ১১ টায় আমাদের দলীয় কার্যালয়ে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই নতুন কর্মসূচি চুড়ান্ত হবে। পরে দুপুর সাড়ে ১২ টায় যৌথ প্রেস ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে পাঁচ দফা দাবিতে অভিন্ন ও যুগপৎ নানা কর্মসূচি পালন করেছে সমমনা আটটি দল। সর্বশেষ গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে সমাবেশ ও মিছিল সহকারে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে তারা।

আন্দোলনরত দলগুলোর মধ্যে আরো রয়েছে-বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এবং ডেভেলপমেন্ট পার্টি।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা