হোম > রাজনীতি

নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার

বর্তমানে রাজনীতির মাঠে বিএনপি-জামায়াত ও এনসিপির সরব মতানৈক্য থাকলেও জাতীয় নির্বাচন ভণ্ডুলে আওয়ামী লীগের তৎপরতাই মুখ্য বলে মনে করেন নাহিদ। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন দলে ভিড়ে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করবে। বিভিন্ন জায়গা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিভিন্ন দল তৃণমূলে আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে। সেজন্য আমরা দলগুলোকে সতর্ক হওয়ার আহ্বান জানাই।

রোববার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

জুলাই সনদে বঙ্গবন্ধুর ছবি প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছেন। শেখ মুজিবকে ফ্যাসিবাদের আইকন হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা তাকে জাতির পিতা বা প্রতিষ্ঠাতা (ফাউন্ডার) হিসেবে মনে করি না। তবে মুক্তিযুদ্ধে তার কৃতিত্ব স্বীকার করি, ইতিহাসে সেই জায়গা তার থাকবে। সংবিধানকে একটি ব্যক্তির সম্পত্তিতে পরিণত করা হয়েছিল, তার একটি উদাহরণ হচ্ছে শেখ মুজিবের ছবিকে বাধ্যতামূলক করে দেওয়া। সংবিধানকে দলীয়করণ করা হয়েছে। এই ধরনের সব বিধান যাতে সংবিধান থেকে অপসারণ করা হয়, সেই দাবি জানাবো।”

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা