হোম > রাজনীতি

৪৭ আসনে এনসিপির প্রার্থীদের মনোনয়ন জমা

আতিকুর রহমান নগরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি থেকে ৪৭টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন দলটির প্রার্থীরা।

সোমবার সন্ধ্যায় এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান।

এর আগে গতকাল জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে এনসিপির নির্বাচনি সমঝোতা হয়েছে বলে জানানো হয়। একটি সূত্র জানিয়েছে, জামায়াতের সঙ্গে সমঝোতার ফলে ৩০টি আসন পেতে পারে এনসিপি। আসন সমঝোতা নিয়ে এখনও আলোচনা চলছে বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, আমরা নির্বাচনি বৈতরণি পার করার জন্য জামায়াতের সঙ্গে জোটে গিয়েছি। তবে কতটি আসনে জোট হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তাই আমরা আজ ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছি।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান