হোম > রাজনীতি

রাজশাহী মহানগর বিএনপির কমিটি ঘোষণা

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজশাহী মহানগর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান সফিক রিটনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, আসলাম সরকার,ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদিন শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, ১ নং সদস্য এ্যাড. এরশাদ আলী ঈসা ও ২ নং সদস্য মো. মাইনুল আহসান (পান্না)।

এর আগে ৯ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি সূত্রে জানা গেছে, এর আগে সবশেষ ২০০৯ সালে সম্মেলন হয়েছিল। পরে কমিটি গঠন করা হয়। এরপর ২০১৭ সালে এসে সেই কমিটির নেতাদের কেন্দ্রীয় বিভিন্ন পদে এনে নতুনদের পদে আনা হয়। পরে ২০২১ সালে কমিটি বিলুপ্ত করে ডিসেম্বরে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তখন থেকেই বিএনপির মধ্যে দলীয় কোন্দল বাড়তে থাকে। সবশেষ চলতি বছর মে থেকে জুলাই মাস পর্যন্ত কয়েক দফা বিএনপির একটি পক্ষ আন্দোলন করে আসছিল। তারা আহ্বায়ক কমিটিসহ থানা ও ওয়ার্ড কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছিল।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক