হোম > রাজনীতি

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এনসিপি

স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা।

সোমবার সন্ধ্যায় বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপি নির্বাচনি যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচনি বৈতরণি পার করার জন্য জামায়াত জোটে গিয়েছি। তবে কতটি আসনে জোট হবে, সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তাই আমরা ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছি।

তিনি বলেন, আমরা কিছুটা বাড়িয়েই মনোনয়নপত্র সাবমিট করেছি। অনেকেরটা বাতিল হতে পারে, অনেকের ভুলত্রুটি থাকতে পারে। আগামী কয়েকদিনে আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে যে এনসিপি কয়টি আসনে প্রার্থী হবে, আসন সমঝোতা চূড়ান্ত হবে।

ঢাকা-১০ ও কুমিল্লা-৩ আসন নেই জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ বলেন, সেখানে জোটের প্রার্থী থাকবে। আমরা জোটের প্রার্থীকে সহায়তা করব।

জামায়াতের সঙ্গে কত আসনে সমঝোতা হয়েছে এবং সমঝোতার জন্য এনসিপির যারা প্রার্থী হতে পারছেন না তাদের বিষয়ে দলের ভাবছে জানতে চাওয়া হয় নাহিদ ইসলামের কাছে। জবাবে তিনি বলেন, এনসিপির সারা দেশের নেতাকর্মীরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে এবং জোটের থেকে যেই প্রার্থী থাকুক না কেন আমরা তার পক্ষে সবাই মিলে কাজ করব। এটা দলের স্বার্থে এবং এই সময়ে আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতেই। দলের স্বার্থে ও রাজনীতির স্বার্থে সবাই বিষয়টা মেনে নিবেন। তাদের যে ব্যক্তিগত আত্মত্যাগ সেটা অবশ্যই দল পরবর্তীতে মূল্যায়ন করবে।

সদ্য সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন। তিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেলেও এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান