হোম > রাজনীতি

তারেক রহমানকে স্বাগত জানাতে সালাহউদ্দিন–রিজভীর নেতৃত্বে কমিটি

স্টাফ রিপোর্টার

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। দলটির লাখ লাখ নেতাকর্মী তার জন্য অধীর প্রতীক্ষায় রয়েছেন।

এই ঐতিহাসিক আগমনকে বরণ ও স্বাগত জানাতে বিএনপির উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির মাধ্যমে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় কর্মসূচি, অভ্যর্থনা ও জনসম্পৃক্ত কার্যক্রম সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, তারেক রহমানের এই আগমন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি ও আশার সঞ্চার করবে।

চট্টগ্রামে হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাবিতে

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

চট্টগ্রাম সিটি কলেজে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার দাবি শিবিরের

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য