হোম > রাজনীতি

মঙ্গলবার দেশে ফিরছেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

বিভিন্ন দেশে প্রায় দুই সপ্তাহ সফর শেষে মঙ্গলবার দেশে ফিরছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ভোর সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।

এ সময় ভিআইপি লাউঞ্জে দলের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার দেশে ফিরছেন।

এর আগে গত ১৯ অক্টোবর পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন জামায়াত আমির। এরপর ওমরা শেষে তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে বেশ কয়েকটি স্থানে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনষ্ঠানে যোগ দেন তিনি।

সেখানে থেকে আবার যুক্তরাজ্যে যান জামায়াত আমির। পরে তুরস্ক হয়ে দেশে ফিরছেন বলে জানা গেছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা