হোম > রাজনীতি > বিএনপি

আমিনুল হককে সভাপতি চেয়ে গুলশানে নেতাকর্মীদের মিছিল

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি করার দাবিতে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সোমবার বিকেলে রাজধানীর গুলশান-১ নম্বরে নাভানা টাওয়ারের সামনে থেকে মিছিলটি বের হয়ে আজাদ মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই আমিনুল হককে সভাপতি করার দাবিতে মাঠে নামলেন মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিলুপ্ত কমিটিতে আমিনুল হক আহ্বায়ক এবং মোস্তফা জামান সদস্যসচিব ছিলেন। বিএনপির পক্ষ থেকে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানানো হয়েছে।

মিছিল থেকে নেতাকর্মীরা আমিনুল হককে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে আজাদ মসজিদের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিকভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমিনুল হকের। এ কারণে তাকে নতুন কমিটির নেতৃত্বে দেখতে চান তাঁরা।

বক্তারা আরও বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের আস্থা রয়েছে—এমন নেতৃত্ব প্রয়োজন। তাদের দাবি, আমিনুল হককে সভাপতি করা হলে মহানগর উত্তরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়বে।

মিছিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম শেখ।

মিছিলে উপস্থিত ছিলেন- ভাটারা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান, ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সরকার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হিরো, বনানী ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহেদ আলী, গুলশান থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম মনা, গুলশান থানা শ্রমিক দলের সভাপতি আরিফ হোসেন, ভাটারা থানার ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল এবং গুলশান থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহজাহানসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

আমিনুল-মোস্তফার নেতৃত্বাধীন ঢাকা উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু

রাড্ডা সেন্টার ও স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপি বিব্রত, তবে জড়িত নয়: প্রিন্স

জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: প্রতিমন্ত্রী ইশরাক

গণহত্যা ও গুম-খুনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি