হোম > রাজনীতি > বিএনপি

ফরিদগঞ্জে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

ছবি: ফরিদগঞ্জে নির্বাচনি সহিংসতায় আহত কাদের মেম্বার। ছবি: আমার দেশ।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। নির্বাচনি এলাকায় বিভিন্ন অফিস, ব্যানার ও পোস্টারে আগুন দেওয়া, ছিঁড়ে ফেলা এবং সন্ত্রাসী হামলার অভিযোগ নিয়ে উভয় পক্ষই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর এলাকার ১ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনি অফিসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দিনগত রাতে পূর্ব গাজীপুর মাঝিবাড়ির সামনে অবস্থিত ওই অফিসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি বাজারে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগেও রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষের অফিসে আগুন দেওয়া এবং ব্যানার ছিঁড়ে ফেলে যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।’

অন্যদিকে, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নানের সমর্থনে গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারে মিছিল শেষে ফেরার পথে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া গোবিন্দপুর উত্তর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলা, রূপসা দক্ষিণে কর্মীদের প্রকাশ্যে মারধরের হুমকি এবং পাইকপাড়া উত্তর ইউনিয়নে শাশিয়ালী কেন্দ্র কমিটির সদস্য সচিব আব্দুল হান্নানকে আইনশৃঙ্খলা বাহিনী শারীরিকভাবে নির্যাতন করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

এসব ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট আবুল কালাম আজাদ রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, ১০ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের হাওয়াকান্দি কেন্দ্র কমিটির আহ্বায়ক আব্দুল কাদের মেম্বার ধানের শীষের এক কর্মীর হেলমেটের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচনি পরিবেশ চাই। কিন্তু যেভাবে হামলা, ভাঙচুর ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে, তাতে সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয় ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।’

কুবিতে রাজনীতি নিষিদ্ধ, তবুও প্রশাসনিক ভবনে ছাত্রদলের কর্মশালা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

বেতন বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত চাহিদার আশঙ্কা

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

পিয়নের ব্যাগ তল্লাশি নিয়ে বিরোধ, বিচারকের খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতেমা

টেকনাফের হ্নীলা বাজারে আগুন, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ হচ্ছে!