হোম > রাজনীতি > বিএনপি

সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা নাশকতা করছে: রিজভী

স্টাফ রিপোর্টার

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব তৎপরতার অংশ হিসেবে কেউ কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে। তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সাবধান থাকতে হবে।’

সম্প্রতি পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে?’ এ ধরনের ঘটনায় দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তিনি।

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আগে থেকেই সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এর জন্য ব্যক্তি, পরিবার, সামাজিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে ঘরের আশপাশসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। ময়লা ও পচা পানি জমতে দেওয়া যাবে না। ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

ডেঙ্গু পরীক্ষার বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, আগে ডেঙ্গু পরীক্ষার জন্য ফি নেওয়া হলেও বর্তমানে তা বিনা মূল্যে করার ব্যবস্থা করা হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটিকে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। এই সরকার কোনো ধরনের নৈরাজ্য, অপরাধ কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না।

ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানান রিজভী।

আ.লীগ নেতাকে প্রত্যয়নে বিএনপির দুই নেতার পদ স্থগিত

রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল নেতা ডা. তাইফ

আমিনুল হককে সভাপতি চেয়ে গুলশানে নেতাকর্মীদের মিছিল

তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

আমিনুল-মোস্তফার নেতৃত্বাধীন ঢাকা উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু

রাড্ডা সেন্টার ও স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপি বিব্রত, তবে জড়িত নয়: প্রিন্স

জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: প্রতিমন্ত্রী ইশরাক

গণহত্যা ও গুম-খুনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী