হোম > রাজনীতি > বিএনপি

বিএনপি ২২০টি আসন পেতে পারে: জরিপ

ন্যাশনালিস্ট রিসার্চ সেল

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ২২০টি আসন ও জামায়াত ইসলামী ৫৭টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে এই জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি।

জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন সাবেক ছাত্র ও ৫ জন পিএইচডি ডিগ্রিধারী গবেষক অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুর রহিম তুহিন, ড. গাজী মিজানুর রহমান প্রমুখ।

সংগঠনটি জানায়, জরিপে ৩০০ জনকে প্রশ্ন করা হয়েছিল। তাদের মধ্যে ৭৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা বিএনপিকে সমর্থন করেন। ১৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন। এছাড়া এনসিপিকে ৩ শতাংশ, জাতীয় পার্টিকে ২ শতাংশ, অন্যান্য দলকে ১ শতাংশ উত্তরদাতা সমর্থন করেছেন। মন্তব্য করেননি ১ শতাংশ উত্তরদাতা।

জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি আরো জানায়, গণভোটে সংস্কারের ভোটের বিষয়ে ৪৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, এখনো তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। ৩০ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেবেন। ২১ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা ‘না’-এর পক্ষে ভোট দেবেন। ৯৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাদের আসনের নির্বাচনি পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট।

সংগঠনটি বলছে, কোন দল কতটি আসন পাবে, এমন প্রশ্নের জবাবে যে তথ্য এসেছে তাতে বিএনপি ২২০টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৭টি আসন, এনসিপি ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র ১২টি এবং অন্যান্য দল ৪টি আসন পেতে পারে।

ঢাকার সঙ্গে সম্পর্কে আস্থা পুনর্গঠনে দিল্লিকে পরামর্শ ভারতের সাবেক জেনারেলের

মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, রানাসহ ৮ জনের রায় পিছিয়েছে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

কুমিল্লায় হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

পদত্যাগ করলেন মার্কিন সেনাবাহিনীর সচিব ড্রিসকল

'তোমার জন্য আমাদের অসীম ভালোবাসা'

ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় বৃদ্ধা হাসপাতালে

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত