হোম > রাজনীতি > বিএনপি

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ইসলামী ছাত্রশিবিরের ওপর বহিরাগতসহ ছাত্রদল নামধারী সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে বহিরাগতসহ ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পৈশাচিক ও বর্বরোচিত হামলা চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করেছে। আমি এই নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, মঙ্গলবার ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনে যে বর্বরতা ও সহিংসতা সৃষ্টি করল, তা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। ছাত্রদল নামধারী সন্ত্রাসী কর্তৃক ইসলামী ছাত্রশিবিরের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা, গুরুতর জখম এবং একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার মতো হৃদয়বিদারক ঘটনা প্রমাণ করে যে, ছাত্রদলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কখনোই সহিংসতা ও সন্ত্রাসের জায়গা হতে পারে না। মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু তার প্রকাশ কখনোই অস্ত্রের ভাষায় হতে পারে না। এ ধরনের জঘন্য কর্মকাণ্ড জাতির ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দেবে।

তিনি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি এবং হামলার সঙ্গে জড়িত ছাত্রদল নামদারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আহত শিক্ষার্থীদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করারও জোর দাবি জানান।

বিএনপি নেতার কাছে যুবদল নেতার চাঁদা দাবি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ

চীন কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না: রিজভী

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী

আ.লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বিক্ষোভ

নি‌ষিদ্ধ আ.লী‌গের অপচেষ্টা রুখতে পদবঞ্চিত যুবদল নেতারাও রাজপথে

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী

নি‌ষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে মাঠে থাকবে ছাত্রদল: জিসান

নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী