হোম > রাজনীতি > বিএনপি

বিএনপির আইন সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে দলের আইনবিষয়ক সম্পাদক পদে মনোনয়ন দিয়েছে বিএনপি।

মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে বিএনপির আইনবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এ আদেশ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

নতুন পদে মনোনয়নের আগে বদরুদ্দোজা বাদল বিএনপির নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন। ব্যারিস্টার কায়সার কামাল সংসদের ডেপুটি স্পিকার পদে অধিষ্ঠিত হওয়ার পরে তিনি ওই পদ থেকে পদত্যাগ করায় বিএনপির আইন সম্পাদকের পদটি শূন্য ছিল।

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে: রিজভী

চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে ছাত্রদলের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী

অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা শুধুই সুবিধাবাদী: ববি হাজ্জাজ

নতুন-পুরোনোদের সমন্বয়ে কমিটি গঠনের পরিকল্পনা

মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু

সড়কে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে

আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছে: রিজভী

সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা নাশকতা করছে: রিজভী

আ.লীগ নেতাকে প্রত্যয়নে বিএনপির দুই নেতার পদ স্থগিত