হোম > রাজনীতি > বিএনপি

চট্টগ্রামে বিএনপির জনসভাস্থল কানায় কানায় পূর্ণ

চট্টগ্রাম ব্যুরো

ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনি জনসভা শুরু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে এ জনসভা শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভামঞ্চে উপস্থিত হবেন।

ভোর থেকে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ। ইতোমধ্যে পোলোগ্রাউন্ড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

ইতিমধ্যে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল-ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলের নেতাকর্মীরা সমাবেশস্থল নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এসেছেন।

‘ভোট দিব কিসে, ধানের শীষে, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’সহ নানা স্লোগানে তারা পায়ে হেঁটে কদমতলী, টাইগারপাস, সিআরবি, কাজীর দেউড়ি, লালখান বাজারের আশপাশের নেতাকর্মীরা পোলোগ্রাউন্ড মাঠ এসেছেন।

সরেজমিনে দেখা যায়, পলোগ্রাউন্ড মাঠ ধীরে ধীরে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন। নগর বিএনপির নেতারা পুরো সমাবেশে শৃঙ্খলা ধরে রাখতে নানা দিকনির্দেশনা দিচ্ছেন। সমাবেশস্থলে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পৌঁছেছেন৷

নগরীর লালখান বাজার, কাজীর দেউড়ি, কদমতলী এলাকায় তিন পার্বত্য জেলা, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সভামঞ্চে এসছেন।

মাঠের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। সিআরবি এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান৷ এ সময় চট্টগ্রামের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখান থেকে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে নগরের কাজীর দেউড়িস্থ পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে ওঠেন তারেক রহমান।

ইতিমধ্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ ১৬টি আসনের বিএনপি প্রার্থীরা উপস্থিত হয়েছেন। সমাবেশের চারপাশ নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সমাবেশের মঞ্চে দুটি ফটকে তল্লাশি করে মঞ্চে তোলা হচ্ছে। রেড জোন ইয়োলো জোনে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ