হোম > রাজনীতি > বিএনপি

ফ্যাসিবাদী আচরণ বিদ্রোহীকে অতি বিদ্রোহী করে তুলবে

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ডে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন চিংড়ি প্রতীকের প্রার্থী এমএ হান্নান। ছবি: আমার দেশ।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমএ হান্নান বলেছেন, দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে ফরিদগঞ্জের মানুষকে ভালোবেসে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। জেল-জুলুম ও নানা নির্যাতনের শিকার হলেও তিনি দল ছাড়েননি। তবে তিনি অভিযোগ করে বলেন, দল তাকে মূল্যায়ন না করে ‘এক ফ্যাসিস্টের দোসরকে’ মূল্যায়ন করেছে। এ কারণেই জনগণ তাকে জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে।

তিনি আরো অভিযোগ করেন, কুচক্রী মহলের ইন্ধনে তার কর্মীদের ওপর হামলা, নির্বাচনি ক্যাম্প ভাঙচুর এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। এসব বিষয়ে প্রশাসনের কাছে বিচার চাইলেও তিনি ন্যায়বিচার পাচ্ছেন না বলে দাবি করেন। এমএ হান্নান বলেন, ‘ফ্যাসিবাদী আচরণ করে বিদ্রোহীকে অতি বিদ্রোহী করে তুললে পরিস্থিতি ভালো হবে না।’

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে এমএ হান্নানের প্রতীক চিংড়ি প্রতীকের নির্বাচনি মিছিল শেষে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত জনসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় এমএ হান্নান বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ভালোবেসে দীর্ঘদিন রাজনীতি করেছেন। দলের নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে জেল-জুলুমের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, দলের দুঃসময়ে বিএনপির মনোনয়ন থাকলেও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে তার মনোনয়ন “চুরি” করা হয়েছে।

তিনি বলেন, যিনি বর্তমানে ধানের শীষের প্রার্থী হয়েছেন, তিনি এর আগেও আম প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। অথচ এখন তাকে স্বতন্ত্র বা বিদ্রোহী আখ্যা দিয়ে তার নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, নেতাকর্মীদের হয়রানির পরিণাম ভালো হবে না।

এমএ হান্নান সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন শেষ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম নজু পাটওয়ারী, আলমগীর পাটওয়ারী, মাসুদ আলম বেপারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল মিজি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আরিফ পাটওয়ারীসহ আরও অনেকে।

স্থায়ী বন্ধুত্ব চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় লাইফ এইড বাংলাদেশের দোয়া মাহফিল

রবীন্দ্রনাথ শুধু কবিই নন, একজন দার্শনিকও ছিলেন: মির্জা ফখরুল

‘জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’ ব্যাখ্যা দিলেন নিলোফার মনি

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, জানা গেল কবে দেশে ফিরবেন

বিএনপি মাঠে থাকলে শাপলা গণহত্যার বদলে আওয়ামী লীগের পতন হতে পারত

ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

মোনাজাত ধরলেন হেলেন জেরিন, শরিক হলেন মির্জা ফখরুল

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

আসলাম ও সারোয়ারের ভাগ্য নির্ধারণ কাল