হোম > রাজনীতি > বিএনপি

বিএনপি যখনই সুযোগ পেয়েছে মানুষের জন্য কাজ করেছে

নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার

বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, তখনই সবাইকে নিয়ে গণতন্ত্রের পক্ষে মানুষের জন্য কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরসংলগ্ন শেরেবাংলা এ কে ফজলুল হকের সমাধিতে দোয়া-মোনাজাত এবং ফুলেল শ্রদ্ধা নিবেন শেষে তিনি এ কথা বলেন।

শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় নজরুল ইসলাম খান ব‌লেন, বিএনপি সব সময় দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছে জানিয়ে দেশের সব ভালো মানুষদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দেশ গঠনে কাজ করেছেন। সেই পথেই তারেক রহমানের সরকার নিরলসভাবে দেশ পরিচালনার কাজ করে যাচ্ছেন।

শেরেবাংলা এ কে ফজলুল হককে স্মরণ করে বিএন‌পির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তার অবদান এই দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য বলেই তার স্মৃতি ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী

অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা শুধুই সুবিধাবাদী: ববি হাজ্জাজ

নতুন-পুরোনোদের সমন্বয়ে কমিটি গঠনের পরিকল্পনা

মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু

সড়কে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে

আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছে: রিজভী

সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা নাশকতা করছে: রিজভী

আ.লীগ নেতাকে প্রত্যয়নে বিএনপির দুই নেতার পদ স্থগিত

রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল নেতা ডা. তাইফ

আমিনুল হককে সভাপতি চেয়ে গুলশানে নেতাকর্মীদের মিছিল