ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি কি তার আশ্রয়দাতাকে নিয়েই বাংলাদেশে ফিরবেন কি না—তা নিয়ে এখন মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সোমবার এক বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি দিল্লিতে আন্দোলন চলছে এবং শেখ হাসিনাকে সে দেশের সরকারপ্রধান আশ্রয় দিয়েছেন। এর মধ্যেই শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসার কথা জানাচ্ছেন।
রিজভী বলেন, হাসিনাকে তো আশ্রয় দিয়েছেন সেই দেশের প্রধানমন্ত্রী। তো শেখ হাসিনা বলেছেন যে উনি ডিসেম্বরে আসবেন। এখন তার যে আশ্রয়দাতা, তাকে নিয়েই তিনি (দেশে) ঢুকবেন কিনা—এবং এই কারণেই এই পটকাগুলো মারা হচ্ছে কিনা সেই আনন্দে, এখন এটাই মানুষের প্রশ্ন।
সাম্প্রতিক বিভিন্ন অপতৎপরতা ও পটকা ফোটানোর ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি উল্লেখ করেন, দেশে ফেরার আনন্দ উদযাপনেই এসব করা হচ্ছে কি না, তা নিয়ে জনমনে গভীর সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে।