হোম > রাজনীতি > জামায়াত

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির

আল জাজিরাকে সাক্ষাৎকার

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেরা ক্ষমতায় গেছে নারীদের কর্মঘণ্টা কমানোর বিয়ষটি অস্বীকার করেছেন।

ডা. শফিকুর রহমান বলেন, একজন মা একই সময়ে সন্তান বহন করছেন, সন্তানকে দেখাশোনা করছেন, আর একই সময়ে পুরুষদের মতো সমান দায়িত্ব ও সমান সময় কাজ করছেন— এটা ন্যায়সংগত নয়। অন্তত স্তন্যদানকালীন সময়ে, যখন তিনি সন্তান জন্ম দিচ্ছেন বা সন্তান লালন করছেন, তখন তাকে সম্মান দেখাতে হবে।

তিনি আরো বলেন, শুধু ছয় মাসের জন্য মাতৃত্বকালীন ছুটি যথেষ্ট নয়। একটি শিশু ছয় মাসে বড় হয়ে ওঠে না।

আপনার প্রস্তাব নারীদের আবার অন্ধকারে ঠেলে দেবে কিনা প্রশ্নে জামায়াত আমির বলেন, অন্ধকারে ঠেলে দেওয়ার প্রশ্নই আসে না। এটা তাদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়। কিছু অ্যাকটিভিস্ট আছেন যাদের আদর্শ আমাদের বিপরীত। তারা আমাদের প্রস্তাবের বিরুদ্ধে রাস্তায় নামতে পারেন। আমরা সম্মান করি।

ক্ষমতায় গেলে ইসলামী আইন চালু করার প্রশ্নে তিনি বলেন , যদি দেশের উন্নতির জন্য তা অপরিহার্য হয়, তাহলে সংসদ বিষয়টি সিদ্ধান্ত নেবে। আমি নই। সংসদই সিদ্ধান্ত নেবে।

আপনার নেতারা বলেছেন যে আপনারা চান এই দেশ ইসলামি আইন দ্বারা পরিচালিত হোক প্রশ্নে ডা. শফিকুর রহমান বলেন, আমরা বর্তমান দেশের আইনের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের অনুভূতি বোঝার চেষ্টা করব। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করব না।

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত