হোম > রাজনীতি > জামায়াত

ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

ভারতের ৭৭-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মিসেস মানু ভার্মার আমন্ত্রণে এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাজধানীর ‘রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল’ ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন অংশগ্রহণ করেন।

এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান। মিয়া গোলাম পরওয়ার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

জননিরাপত্তা নিশ্চিতে সরকারকে দ্রুত পদক্ষেপের আহ্বান সেলিম উদ্দিনের

রামিসা হত্যাকারীদের দ্রুত বিচার দাবি মহিলা জামায়াতের

মির্জা ফখরুলের বক্তব্য উসকানিমূলক: জামায়াতের বিবৃতি

যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস অনুষ্ঠানে জামায়াত নেতাদের যোগদান

ধর্ম নিয়ে ভণ্ডামির রাজনীতি বিএনপিই করে: মিয়া গোলাম পরওয়ার

রামিসা হত্যার ঘটনায় জামায়াতের মহিলা বিভাগের উদ্বেগ

হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

জাতীয় ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

শিশু রামিসার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবিরের

নৃশংস হত্যা-সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ করবে জামায়াত