হোম > রাজনীতি > জামায়াত

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার

রাজধানীর ধানমন্ডিতে গতকাল মঙ্গলবার ‘সাংবাদিকদের ওপর হামলার’ ঘটনায় জড়িত থাকা জামায়াতের ৪ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে একদিনের মাথায় এ বহিষ্কার করা হলো।

এ বিষয়ে বুধবার ঢাকা মহানগরী জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে মঙ্গলবার ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল।

মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে সংঘটিত ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে আজ বুধবার (২৪ জুন) ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হচ্ছেন যথাক্রমে শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়- গতকাল সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতিও প্রদান করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন তাৎক্ষণিক ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনের আলোকে আজ এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশের সাথে বন্ধুত্ব আরো দৃঢ় করতে চায় ভারত

কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে গৃহবধূ খুন, আহত ২

মোহনগঞ্জের রিক্তামনি আন্তর্জাতিক যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন

মুজিব হত্যার আগে কেমন ছিল বাংলাদেশ

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস পেল ছায়েম

দেশের বিদ্যমান ক্রীড়া অবকাঠামো স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর: ক্রীড়া প্রতিমন্ত্রী

সাংবাদিক দেখলেই দরজা বন্ধ করে দেন কুমিল্লার ডিসি

মার্কিন বাহিনীকে নতজানু হতে বাধ্য করেছে ইরান: আইআরজিসি

স্টাম্পে বল লেগেও বেঁচে গেলেন গ্রিন!

নিয়ামতপুরে মুখ দিয়ে লিখে রিয়াদের দাখিল জয়