হোম > রাজনীতি > জামায়াত

ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

শনিরআখড়ায় গণসংযোগে কামাল হোসেন

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, যারা বুকের রক্ত ঢেলে দিয়ে, গুমের শিকার হয়ে, ফাঁসির মঞ্চে গিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছে; আমাদের দায়িত্ব হচ্ছে সেই শহীদের রক্তের দায় শোধ করতে এদেশে ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করা।

তিনি বলেন, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিতে তিনি ঢাকা-৫ আসনের জনগণের প্রতি আহ্বান জানান।

কামাল হোসেন বলেন, নিরাপদ, কল্যাণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতে ইসলামীর অঙ্গীকার।

শুক্রবার বিকেলে রাজধানীর শনিরআখড়া দনিয়া কলেজ মাঠে ঢাকা-৫ আসন কমিটির উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৫ আসন কমিটির পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ঢাকা-৫ নির্বাচনি এলাকার ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন। এছাড়া

জনসভা শেষে, শনিরআখড়া, কাজলা, যাত্রাবাড়ী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জনসাধারণকে উদ্বুদ্ধকরণে এক গণসংযোগ অভিযান পরিচালিত হয়।

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত