হোম > রাজনীতি > জামায়াত

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা

স্টাফ রিপোর্টার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপিকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার রাতে জামায়াত আমির হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর কাছে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। তিনি মহান রবের কাছে মির্জা আব্বাসের আশু আরোগ্য কামনা করেন।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউনে শিবির নেতা

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা উদ্বেগজনক: গোলাম পরওয়ার

নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের অসুস্থতার ঘটনায় জামায়াতের উদ্বেগ

শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ