হোম > রাজনীতি > জামায়াত

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

আমার দেশ অনলাইন

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের আমলের মতো দলীয়করণ শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের কর্মসূচিতে গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে।’ তার অভিযোগ, মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় পরিচয়কে নিয়োগ ও দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় ব্যক্তিদের বসানোর মাধ্যমে আগের সরকারের আমলের দলীয়করণের পুনরাবৃত্তি ঘটছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ও নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এদিন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালন করা হয়। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে লংমার্চ শুরু হয়ে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। পরে গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় পথসভা অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী চৌমাথায় পথসভা শেষে লংমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে রওনা হয়।

লংমার্চে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন, চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরা হয়। এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এসব দাবি আদায়ে দেশের মানুষের ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছিলেন।

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

গণভোটের রায় না মানলে জনগণকে নিয়ে এক দফায় যাবে ১১ দল

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার