হোম > রাজনীতি > জামায়াত

দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ জামায়াত

রংপুরে জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ জামায়াত। আবু সাঈদের ত্যাগ স্বীকার করে এগিয়ে যাচ্ছে জামায়াত। শনিবার সকাল ৮টার দিকে রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখব না। যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিল, সেভাবে আমরাও বুক পেত দিতে রাজি আছি। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না।’

জামায়াত আমির বলেন, ‘আবু সাঈদেরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের কাছে রেখে গেছে। আমরাও জীবন দিয়ে এসব আমানত রক্ষা করব। তাদের প্রত্যাশা ছিল একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত স্বাধীন ইনসাফের বাংলাদেশ গড়ার। আমাদের নিজস্ব কোনো স্বপ্ন নেই। তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। তাদের স্বপ্ন পূরণে আমরা কাজ করব।’

তিনি বলেন, ‘কঠিন সংকটেও আমরা আপনাদের ছেড়ে যাইনি। পালাইনি। ভবিষ্যতেও পালাব না। পরিস্থিতি যাই হোক, আপনাদের সাথেই থাকব।’

কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের বাবা ও বড় ভাইয়ের সঙ্গে শহীদের স্মৃতিবিজড়িত বাড়িতে প্রবেশ করেন। মোনাজাতে মহান আল্লাহর কাছে শহীদ আবু সাঈদের জন্য ক্ষমা প্রার্থনা করে জামায়াত আমির বলেন, ‘হে আল্লাহ, শহীদ আবু সাঈদ রহিমাহুল্লাহ আধিপত্যবাদবিরোধী আন্দোলনের জন্য জীবন দিয়েছে। তুমি আমাদের দেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করো। আমাদেরও শহীদদের পথে কবুল কর। আমরাও যেন শহীদ আবু সাঈদের পথ ধরে এই দেশকে আধিপত্যবাদের মোকাবিলা করতে পারি, সেই তৌফিক দান করো।’

জামায়াত আমিরের সঙ্গে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে আরও ছিলেন দলটির সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আকতার হোসেন, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।

আবু সাঈদের কবর জিয়ারত শেষে সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় দুপুর ১২টায় বগুড়া শহরে, আড়াইটায় বুড়া জেলার শেরপুর উপজেলায়, বেলা সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরে, বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনা শহরে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন জামায়াত আমির।

কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

অনভিজ্ঞতায় ভুগছে জামায়াতে ইসলামী

ঝিনাইদহে মহিলা জামায়াতের ইফতারে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা

বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল

নোমানী হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তির দাবি রাবি ছাত্রশিবিরের

জুলাই গণহত্যার দায় রাষ্ট্রপতি কোনোভাবেই এড়াতে পারবেন না

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান রাষ্ট্রই করবে: সেলিম উদ্দিন

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে স্থান পেতাম না: এটিএম আজহার

রাষ্ট্রপতির তিন অপরাধের কারণে আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি: বিরোধীদলীয় নেতা