২০০৬ সালের ২৮ অক্টোবরে পল্টনে আওয়ামী তান্ডবে শাহাদাত বরণকারী সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের পিতা মাহতাব উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মাহতাব উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
যৌথ শোক বার্তায় তারা মরহুমের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের জীবনের ভুলত্রুটি ও গুণাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এছাড়া তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারনের তৌফিক কামনা করেন জামায়াত নেতারা।