হোম > রাজনীতি > জামায়াত

এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান

আমার দেশ অনলাইন

সিরাজগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বর্তমান বাজেটকে জনবান্ধব নয় বরং গরিব মারার বাজেট হিসেবে অভিহিত করেছেন। শনিবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, এলপিজি গ্যাসের দাম ১,৩৪১ টাকা থেকে বেড়ে ১,৭২৮ টাকা হয়েছে, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি যথাক্রমে ১৫ ও ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডিম, মুরগি, পেঁয়াজসহ প্রতিটি পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ দিশেহারা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মুদির দোকানেও ভ্যাট বসানো হয়েছে, ফলে একজন ভিক্ষুককেও দিনশেষে ভ্যাট দিয়ে সওদা করতে হয়।

বাজেট বাস্তবায়ন ও অর্থনৈতিক শঙ্কা রফিকুল ইসলাম খান বাজেটের জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলে দাবি করেন। তিনি উল্লেখ করেন, ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) মাত্র ৪৮.২৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে, অথচ বাকি এক মাসে বিশাল অংকের টাকা খরচ করার পরিকল্পনা করা হয়েছে, যা কেবল লুটপাটের সুযোগ তৈরি করবে। এছাড়া তিনি ৫ লক্ষ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকার বিশাল খেলাপি ঋণের তথ্য তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন।

আইন-শৃঙ্খলার অবনতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টিআইবির রিপোর্ট উদ্ধৃত করে তিনি বলেন, গত ১০০ দিনে ৬০৫ জন খুন এবং ১৯৬ জন অপহৃত হয়েছেন। নিহতদের মধ্যে একটি বড় অংশ সরকারি দলের লোক হওয়ায় তিনি প্রশ্ন তোলেন, সরকার যদি নিজের দলের লোকের নিরাপত্তা দিতে না পারে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?। তিনি লক্ষ্মীপুরের হত্যাকাণ্ড ও দেশজুড়ে ধর্ষণের ঘটনার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কথা তুলে ধরেন।

মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির ‘অসম্মানজনক’ শব্দ চয়নে জামায়াতের নিন্দা

ইস্কাটনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে সাদিক কায়েম

আপনারা আখতারুজ্জামানকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতকড়া পরিয়েছেন: মাসুদ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে: গোলাম পরওয়ার

দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্ব থাকলে ঢাকাকেও বদলে দেওয়া সম্ভব