হোম > রাজনীতি > জামায়াত

চাঁদাবাজি রুখতে ‘পাহারাদার অ্যাপস’ ও সম্মানজনক কাজ দেবেন ব্যারিস্টার আরমান

স্টাফ রিপোর্টার

চাঁদাবাজি রুখতে ‘পাহারাদার অ্যাপস’ এবং পেশাদার চাঁদাবাজদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ঢাকা-১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

বুধবার রাজধানীর মিরপুর কলেজ অডিটোরিয়ামে ইশতিহার পাঠের সময় একথা বলেন তিনি।

ইশতেহার পাঠের সময় আরমান বলেন, আমাদের মিরপুরবাসীর জন্য ক্যান্সারের মতো একটি রোগ হচ্ছে প্রকাশ্যে এবং নীরবে চাঁদাবাজি। আমি সবাইকে সাক্ষ্য রেখে ওয়াদা করছি, আমি এখন পর্যন্ত চাঁদা গ্রহণ করিনি এবং ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত করব না। আপনাদের ভোটে বিজয়ী হলে ইনশাআল্লাহ কোনো রকম চাঁদাবাজি এই মিরপুরে করতে দিব না ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, চাঁদাবাজি রুখতে ‘পাহারাদার অ্যাপস’ করা হবে। যাতে চাঁদাবাজির শিকার ব্যক্তিরা পরিচয় গোপন রেখে অভিযোগ করতে পারবেন। সে অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সেইসাথে পেশাদার চাঁদাবাজদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা নেবো। তারা যাতে সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

ইশতেহার ঘোষণার পর সপ্তম দিনের নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করেন তিনি। মিরপুর কলেজের সামনে থেকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে নির্বাচনি মিছিল করেন তিনি। পরে বিকেলে আমিন বাজারে ‘ভোটার যোগাযোগ’ কর্মসূচি পালন করে নির্বাচনি প্রচারের সপ্তম দিন শেষ করেন আরমান।

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি

দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় জামায়াতসহ বিভিন্ন দলের শোক

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের