হোম > রাজনীতি > জামায়াত

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

স্টাফ রিপোর্টার

১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ৭ দফা দাবিতে অনুষ্ঠেয় ঢাকা-রংপুর লংমার্চের প্রস্তুতির অংশ হিসেবে গাজীপুরের ভোগড়া বাইপাসে পথসভাস্থল পরিদর্শন করেছে লংমার্চের শৃঙ্খলা ও নিরাপত্তা বিভাগীয় কমিটি।

শৃঙ্খলা ও নিরাপত্তা বিভাগীয় কমিটির প্রধান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভোগড়া বাইপাস পরিদর্শন করে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক এবং মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর সিটি কর্পোরেশনের জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ডা. হাফিজুর রহমান, নায়েবে আমির খাইরুল ইসলাম, মাওলানা হোসেন আলী, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মো. ফারুক এবং ছাত্রশিবিরের গাজীপুর মহানগরীর সভাপতি ইয়াসিন আরাফাত।

এ ছাড়া গাজীপুর মহানগরী ও জেলা জামায়াত এবং ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় লংমার্চকে কেন্দ্র করে পথসভাস্থলের সার্বিক পরিস্থিতি, শৃঙ্খলা ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।

পরে ঢাকা-রংপুর লংমার্চের শৃঙ্খলা ও নিরাপত্তা বিভাগীয় কমিটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে। এ সময় লংমার্চকে ঘিরে শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নিন্দা জামায়াতের

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানাল জামায়াত

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা