হোম > রাজনীতি > জামায়াত

তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর উপলক্ষে সেমিনার, মতবিনিময় ও পরিচিতিমূলক সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।

শুক্রবার রাজধানীর মগবাজারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে তুরস্কের অতিথি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন। তুরস্কের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন এসরা সাইদওগলু ও ড. ফাউজিয়াহ বিনতি মোহাম্মদ হাসান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবা জাহানের সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এমপি। তিনি তার বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী বিভাগের কার্যক্রম, নারীর নৈতিক ও সামাজিক উন্নয়ন, সাংগঠনিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তুরস্কের নারী প্রতিনিধিদের বাংলাদেশ সফর ও মতবিনিময় সভাকে দুই দেশের নারীসমাজের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন।

সভায় ইসলামী ছাত্রীসংস্থার পরিচিতি উপস্থাপন করেন ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা। এ সময় তুরস্কের প্রতিনিধিরা নারী নেতৃত্ব, শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম, তরুণীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

একই দিন বিকালে রাজধানীর আলফালাহ মিলনায়তনে গ্লোবাল ইউনিটি অন মুসলিম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় । এতে মুল বক্তব্য পাঠ করেন সফররত প্রতিনিধিদলের সদস্য বিশিষ্ট মানবতাবাদী কর্মী ড. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান।

এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার এমপি, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা বকুল এবং ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা ।

মহিলা বিভাগের প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলূ এমপি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘অস্বচ্ছতা ও বৈষম্যের’ তীব্র প্রতিবাদ জামায়াতের

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমানের সাক্ষাৎ

মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে জামায়াতের দায়িত্বশীলদের

সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত

চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির

হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা না থাকায় জামায়াতের উদ্বেগ

মন্ত্রী-এমপিদের সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত মানবো না: বিরোধীদলীয় নেতা

প্লট-শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার ঘোষণা দিয়ে সরকারি বাসা নেওয়ার বিষয়ে যা বললেন জামায়াত আমির

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা