হোম > রাজনীতি > জামায়াত

তাদের নির্বাচিত করবেন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে, প্রভু খুঁজবে না

ঠাকুরগাঁওয়ে জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

‘হ্যাঁ’-ভোটকে বিজয়ী করার আহ্বান জানিয়ে ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদেরকে নির্বাচিত করবেন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে, প্রভু খুঁজবে না। এসময় তিনি আরো বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি)  ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে দশ দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনি প্রচারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে। যারা উৎপাদন করে, তারাই মূল্য পাই না। ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা থাকলে ন্যায্য মূল্য পাবেন। আপনারা ন্যায্যমূল্য পাবেন এবং বাংলাদেশ সারাবছর তাজা ফসল পাবে। সারাদেশের চৌষট্টি জেলায় একটি উন্নতমানের করে হাসপাতাল তৈরি করা হবে। বঞ্চিত এলাকায় আগে দেওয়া হবে।

জামায়াত আমির আরো জানান, আমরা নির্বাচিত হলে তিনটি বিষয় নিশ্চিত করা হবে।

প্রথমত: দুর্নীতি করব না এবং করতেও দেওয়া হবে না।

দ্বিতীয়ত: ন্যায়বিচার নিশ্চিত করা হবে, বিচারে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। যারাই অন্যায় করবে কাউকে ছাড় দেওয়া হবে না।

তৃতীয়ত: চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস করতে দেওয়া হবে না।

জামায়াত আমির আরো বলেন, একদল বেকার ভাতা দিতে চায়। আমরা বেকার ভাতা নয়, যুবকদের কাজ দিয়ে সম্মানিত করতে চাই। এদেশের যুবকেরা কাজ করে খেতে চায়। আমরা আপনাদের ভোটে নির্বাচিত হলে যুবকদের কাজ সৃষ্টি করার জন্য টেকনিক্যাল কাজ শিখাতে চাই।

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত