হোম > রাজনীতি > জামায়াত

তিনবার আল্লাহর কসম বলে যে প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতি আমাদের ওপর দায়িত্ব অর্পণ করলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম—জনগণের সম্পদের ওপর আমরা হাত দেব না।

সোমবার দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা জনগণের চৌকিদার হয়ে আমানত হেফাজত করব। নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদ বৃদ্ধি হতে দেব না। প্রতি বছর আয়-ব্যয়ের হিসাব তুলে ধরব। চাঁদাবাজদের পুনর্বাসন নয়, বরং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যাতে তাদের আর চাঁদাবাজিতে জড়াতে না হয়।

শফিকুর রহমান বলেন, মেহেরপুর ছোট জেলা, মাত্র তিনটি উপজেলা। মানুষ একে অপরকে চেনে। অথচ এই জেলাও চাঁদাবাজদের দখলে চলে গেছে। জনগণের রায়ে আমরা ক্ষমতায় গেলে এই মানুষগুলোর দায়িত্ব আমরা নেব। তাদের কাজ দেব, যাতে চাঁদাবাজি করতে না হয়।

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ ভোট। সবাই ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করলে দেশ বিজয়ী হবে। ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ ভোট ডাকাতি করতে গেলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিগত সব সরকারের সমালোচনা করে তিনি বলেন, কেউ বলতে পারবে না আমাদের সময় দুর্নীতি হয় নাই। কেউ বলতে পারবে না আমাদের সময় দেশের মানুষের সম্পদ লুট হয় নাই। কেউ বলতে পারবে না আমাদের সময় ব্যাংক ডাকাতি হয় নাই। তারা বলতে পারবে না আমাদের শিশুদের ভবিষ্যতের শিক্ষা দিতে পারে নাই।

গত ৫৪ বছরের শাসকদের সমালোচনা করে তিনি বলেন, এই সময়ের মধ্যে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হয়নি। তরুণ সমাজ মাদক ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। তাদের জন্য আমাদের মায়া হয়। দায়িত্ব পেলে দেশকে ফুলের মতো সাজাবো, যাতে মানুষ দেশ নিয়ে গর্ব করতে পারে।

চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না। মানুষ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাকে ভোট দেবে।

বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বেকার ভাতা দেব না, রাষ্ট্রের টাকা থাকলেও না। ভাতা দিলে বেকারত্ব কমে না, বরং বাড়ে। আমরা ভাতা নয়, কাজ দেব।

গণভোটের গণরায় নিয়ে কোনো ষড়যন্ত্র জাতি বরদাশত করবে না

জামায়াতের বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা: ডা. শফিকুর রহমান

জামায়াত নেত্রী আনজুমান আরার দাফন সম্পন্ন

ক্ষমতায় বসে জুলাই চেতনা অস্বীকার করছে বিএনপি: এটিএম মা'ছুম

শ্রমিকের নেতৃত্ব দিতে হলে আগে সেবক হতে হবে: আব্দুল হালিম

হাতিরঝিলে প্রভাতী সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে সেলিম উদ্দিন

নাগরিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশনা জামায়াতের দুই এমপির

পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মিলন

এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি মহিলা জামায়াতের দোয়া ও শুভেচ্ছা

গণভোটের রায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে